গতকাল রবিবার(১৩ মার্চ) উন্নয়ন সংঘ অফিস চত্বর জামালপুরে, ওয়ার্ল্ড ভিশন অস্ট্রেলিয়ার অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ জামালপুরের যৌথ উদ্যোগে জেলার সদর, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় ০৬ বছর মেয়াদী এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের নিয়মিত কাজের অংশ হিসেবে এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে "নারীর ক্ষমতায়ন মেলা" অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জনাব লিমা হান্না দারিং, ডিরেক্টর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব নাছির উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কামরুন্নাহার, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর জামালপুর,জনাব মোঃ শাখাওয়াত ইকরাম, অতি.উপ-পরিচালক(উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনাব ডাঃ সৈয়দ আবু আহমেদ সাফী,ডেপুটি সিভিল সার্জন, জামালপুর,জনাব সুরেশ বার্টলেট,ন্যাশনাল ডিরেক্টর, ওয়ার্ড ভিশন বাংলাদেশ, জনাব মোঃ রফিকুল ইসলাম মোল্লা,নির্বাহী পরিচালক, উন্নয়ন সংঘ, সাগর মারান্ডি,ডিরেক্টর (অপারেশন), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
পুলিশ সুপার মহোদয় নারীর ক্ষমতায়ন ও বর্তমান নারীদের অবস্থান নিয়ে বিষদ আলোচনা করেন। পরে কর্মজীবী নারীদের জীবনমান ও কর্মক্ষেত্রের প্রেক্ষাপট নিয়ে লিখত বইয়ের মোড়ক উন্মোচন করেন।এসময় কেক কাঁটা হয়।পরে মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।